Shadow

সঙ্গে চল – চিন্ময় চক্রবর্তী

PC : pinterest
সঙ্গে চল

চিন্ময় চক্রবর্তী

পাঁচটা মাছ, একটা গাছ।
তাই ঘিরে, চলছে নাচ।
গোল পাতা, রোদ জলে।
ভিজছে না। যাচ্চলে।
ঝগড়া নেই। নেই বিবাদ।
তাও শুনি আর্তনাদ।
পাঁচটা মাছ। সাঁতরে যায়।
জলের ক্ষেত খুবলে খায়।
চেঁচায় কে? কেউ জানো?
করছে কী জল পানও?
মাছরা কী স্নান করে?
সাবান দেয়? গান ধরে?
আমার খুব ইচ্ছে হয়,
ওই পাতায় কেউ ঘুমায়।
নড়বে তাও, ভিজবে না।
জল তবু, খুব চেনা।
জলপরী? ধুত্তোরি।
পাচ্ছে প্রেম। কীই করি।
আচ্ছা থাক্।পাঁচটা মাছ।
জল দাপাক।চলুক নাচ।
আমিও ঠিক নামবো ঠিক।
সাঁতরাবো দিক বিদিক।
মাছ হবো। গভীর জল।
ইচ্ছে হয়, সঙ্গে চল্।।
—————————————-

চিন্ময় চক্রবর্তী পরিচিতি:
জন্ম ১৯৬৫ সালের ১১ই ফেব্রুয়ারি চন্দননগরে। রসায়নে সাম্মানিক নিয়ে স্নাতক। তারপর পরিবেশ বিজ্ঞানে স্নাতোকোত্তর। তারপর কর্মক্ষেত্র ও নানান শিক্ষা প্রতিষ্ঠানেও বুড়ি ছোঁওয়া। তার মধ্যে আই আই এম কলকাতা অন্যতম। চারটি স্বনাম ধন্য জাতীয় ও বহুজাতিক ঔষধ সংস্থায় নানান পদে কাজ করার ৩৩ বছর ৪ মাসের অভিজ্ঞতা। গত ২০২২ শের ৬ই মে ব্যক্তিগত ও পারিবারিক কারনে একটি বহুজাতিক সংস্থার জাতীয় অধিকর্তার পদ থেকে স্বেচ্ছাবসর।
জীবন দর্শনের পাঠগুলো কবিতা, ছোটগল্প, উপন্যাস ও ভ্রমন কাহিনীর মাধ্যমে প্রকাশ করতে ভালবাসেন। নিজের নামে ও ছদ্মনাম “নীলকণ্ঠ ফেরিওয়ালা” নামে লিখতে ভালবাসেন। পাঁচটি কাব্যগ্রন্থ ও একটি উপন্যাস প্রকাশিত ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: বিষয়বস্তু সুরক্ষিত !!