
সহজ হও কিন্তু সহজলভ্য নয়
সঞ্জয় কুমার চ্যাটার্জী
দুর্বার সহনশীলতাকে সবাই তারিফ করে,
কিন্তু কেউ কী জানে এই মেনে নেওয়ায় সে মরে।
তার কষ্টের কথা বলতে পারে না উঁচিয়ে মাথা,
তার নেই দাম, রয়েছে ক্ষত বিক্ষত দেহের ব্যথা।
একটু চড়া বা একটু কম হলে সূর্যকে করি ব্যঙ্গ,
বুঝতে চাই কী রোদ না থাকলে আমরা হতাম সাঙ্গ ?
দিনের আলো অযাচিত ভাবে যতই দেখাক ভাতি,
তবু সকলের কাছে বেশি দামী রাতের নিয়ন বাতি।
স্বার্থান্বেষী ভেঙে ফেলছে , হারাচ্ছে নিজ বাহার,
সহ্যের সীমার নেই পরিধি , তাই বিদগ্ধ আজ পাহাড়।
আপনজন ভেবে যাকে দেয় সবচেয়ে বেশি গুরুত্ব,
সময় এলেই বুঝতে পারে কতটুকু তার আছে অস্তিত্ব।
যে সবসময় পাশে এসে দাঁড়ায়, নেয় কিছু ভার,
দুর্লভ পায় আদর ,সহজলভ্য যে দাম থাকে কি তার !
—————————————–
সঞ্জয় কুমার চ্যাটার্জী
গ্ৰাম — চকতারিনী, পোস্ট – শালবনী, জেলা — পশ্চিম মেদিনীপুর
