ফানুস – দেবপ্রিয়া সরকার
ফানুস
দেবপ্রিয়া সরকার
কারশেড থেকে ধীর গতিতে একনম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াল শিয়ালদাগামী দার্জিলিং মেল। ট্রেনটার দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস নিল শাওন। বলল,
-চলি রে। কুহু আর পিহুর খেয়াল রাখিস। মা কে দেখিস। আমি জানি তোর ওপর অনেক দায়িত্ব চাপিয়ে দিয়ে যাচ্ছি। পাড়ার দোকানের ডাব্বুকে বলে রেখেছি তোদের খবর নিতে। কিছু দরকার হলে ওকে বলবি। জানি কষ্ট হবে। তবুও, একটু মানিয়ে নিস গুড়িয়া।
কাঁধের ব্যাগটা নামিয়ে আলগোছে অয়ন্তিকাকে জড়িয়ে ধরল শাওন। একটা চুমু আঁকল কপালে। তারপর লাগেজগুলো নিয়ে এগিয়ে গেল ট্রেনের দিকে।
স্তব্ধ হয়ে অয়ন্তিকা দেখছিল শাওনের চলে যাওয়া। হুইসল বাজল। আস্তে আস্তে এগোচ্ছে ট্রেন। এতক্ষণ ট্রেনের সঙ্গে সঙ্গেই এগিয়ে যাচ্ছিল সে। কিন্তু আর পারল না। ট্রেনটা চলে গেল দৃষ্টিপথের বাইরে। আর শাওন, তার নাগালের অনেক দূরে।
২
সিটিঅটো থেকে নেমে গলি দিয়ে হাঁটছিল অয়ন্তিকা। পা গুলো কেমন যেন অসাড় হয়ে ...









