সম্পাদকীয় – কুলায়ফেরার বিহানবেলায় ৬
সম্পাদকীয়
কুলায়ফেরার বিহানবেলায় ৬
তখন ব্রিটিশজাত বর্মা অয়েল কোম্পানী আফ্রিকা,মধ্যপ্রাচ্য,এশিয়ার কিছু দেশে পাতালের তেল ভান্ডার হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে।স্কটল্যান্ডের গ্লাসগোতে বর্মাদের সদর দপ্তর হলেও বিশ্বজুড়ে এর কারবার তখন প্রায় একচেটিয়া। ভূবিজ্ঞানীরা বলছেন মধ্যপ্রাচ্যের মরুদেশ গুলির তলে বিশাল তেলভান্ডার থাকতে পারে।।অবশেষে ১৯০৮ সালের ২৬ মে পারস্য দেশের মাটির তলায় খুঁজে পাওয়া গেলো বিশাল তেল ভান্ডার। এর পর বাহরিন,সৌদিআরব থেকেও প্রচুর তরল সোনার খোঁজ এলো।১৯৩৮ সাল থেকে তৈল উত্তোলন শুরু। এই পারস্য দেশই এখনকার ইরান।এই বিশাল বিশাল তরল স্বর্ণভান্ডার দখলে লেগে গেলো বিশ্বের শক্তিশালী ও ধুরন্ধর দেশগুলি।আজকের ইরান বনাম আমেরিকা যুদ্ধের কারণও এই তেলের দখলদারি নিয়ে।১৯৭৪ সালের ৮ জুন আমেরিকা ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত পেট্রো ডলার এগ্রিমেন্ট। মেয়াদ ৯ জুন ২০২৪ পর্যন্ত।সৌদি নতুনকরে চুক্তিতে সই করলোনা।...









