Shadow

দধীচির নিবেদন – জয়িতা সরকার

pc Shutterstock

দধীচির নিবেদন 

 জয়িতা সরকার


ওহে
দেবরাজ ,

 শিরদাঁড়াটা দধীচি রেখে তো গেছে।

 দাপাদাপিতে নয় দিক হয়ে আছে

এলোমেলো ছই ছত্তর দশা,

হিরণ্যকশিপু আঁধার–আলো কুয়াশা!

আকাশ–বাতাসে বুঝেছো তাণ্ডবে?

বৃত্রাসুর যে কোন সময় আসবে।

এইবার এই দশম দিকে দেখো

আসবেই সে যে। প্রস্তুত যেন থেকো। 

ছুঁড়তে হবে । তোমার বজ্র তোলো।

এবারে সেই পুরনো বজ্র ভোলো।

  দধীচি–মেরুদন্ডে এখন গড়া

কলম বজ্র। আরোই আগুন ভরা!
***************************

জয়িতা সরকার (বৈদ্যবাটী,হুগলী জেলা)

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!