Shadow

আবেগের ভূত – অঙ্কন দণ্ড

PC : Adobe
আবেগের ভূত

 

অঙ্কন দণ্ড


আবেগের
জলাশয় স্রোতহীন হয়ে পড়ে আছে। 

খুব জোরে ঢিল ছুঁড়লেও 

তরঙ্গ খেলে না তাতে। 

দিনে দিনে বাড়ছে শ্যাওলার আস্তানা,

পরিত্যক্ত হয়ে পড়ে রইলো একা। 

একদিন সেটাকে বুজিয়ে  

তৈরি হলো এক বহুতল বাড়ি। 

সেই বাড়ির এক ব্যালকনিতে দাঁড়িয়ে 

কফির কাপে চুমুক দিয়ে একজন হারিয়ে যায় জলাশয়ের আবেগে ভাসা দিনগুলিতে। 

হয়তো আবেগের শ্মশানে ভূতেরা আজও খেলা করে।
———————————————————-
অঙ্কন দন্ড

অঙ্কন দণ্ড, জন্ম ২০০৩ সালের ২৪শে ফেব্রুয়ারী। বাসস্থান পুরুলিয়া জেলার আদ্রায়। মাতার নাম বনশ্রী দণ্ড, পিতার নাম স্নেহাশিস দণ্ড। অঙ্কনের লেখালেখির পথ চলা কবিতা দিয়ে। আনন্দবাজার পত্রিকার জেলার পাতা ” ছোটদের পাতা ” শীর্ষক – এ তার স্বরচিত কবিতা নিয়মিত প্রকাশিত হত। স্থানীয় পত্রিকা ” ঊষশী” তেও স্থান পেয়েছে তার কবিতা। এছাড়া নানান গল্প ও প্রবন্ধ লিখে স্থানীয় স্তরে অনেক শুভেচ্ছালাভ করেছে সে। লেখালেখির পাশাপাশি ছবি আঁকাতেও সমান পারদর্শী অঙ্কন। অঙ্কনের রয়েছে ক্রিকেট ও গান এর প্রতি অসীম আগ্রহ।

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!