প্রকৃত বন্ধু কখনো হারায় না – মহাশ্বেতা ব্যানার্জী
প্রকৃত বন্ধু কখনো হারায় না
মহাশ্বেতা ব্যানার্জী
অলকা, মধুমিতা,করবী, সুচরিতা ও দেবযানী এই পাঁচজন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব ভালোভাবে উত্তীর্ণ হবার পর ভৌত বিজ্ঞানে অনার্স নিয়ে কলকাতার একটি বিখ্যাত গার্লস কলেজে ভর্তি হল। পাঁচজনের যখন নিজেদের মধ্যে পরিচয় হল দেখা গেল ওদের মানসিকতায় খুব মিল। আস্তে আস্তে ওরা পাঁচজনে পরম বন্ধু হয়ে গেল।
পড়াশোনার সাথে সাথেই কলেজ ক্যান্টিনে, রেষ্টুরেন্টে নানা আলোচনা, ছুটির দিনে সিনেমা, পিকনিক ইত্যাদির মাধ্যমে ওদের দিনগুলো রঙিন হয়ে উঠতে লাগলো। কিন্তু শুধু আনন্দ নয় পরস্পরের দুঃখ কষ্টও তারা ভাগ করে নিত। এই রকম ভাবে দেখতে দেখতে তিনটে বছর যে কোথা দিয়ে কেটে গেল সেটা ওরা টেরই পেল না।
গ্রাজুয়েশন ফাইনাল পরীক্ষার পর ওদের মন খুব খারাপ হয়ে গেল। ওরা পাঁচজনে ঠিক করল কখনও ওরা পরস্পরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে না। প্রতি মাস...








