Shadow

অশ্বমেধের ঘোড়া – দীপান্বিতা দত্ত

PC : face book
অশ্বমেধের ঘোড়া

 

দীপান্বিতা দত্ত

মাঝরাতে দাপিয়ে বেড়ায় ক্রিকেটের ময়দান
বাউন্ডুলে লক্ষীছাড়া ভারতীয় নারীরা
দুর্বার বেগে ছুটছে , যেন অশ্বমেধের ঘোড়া  

ঝুলন, মিতালি, হরমন প্রীত , দীপ্তি, রিচা
উইকেট, বাউন্ডারি হাতের তালু বন্দি ক্যাচ
মাথা উঁচু করে জিতে নিল বিশ্বকাপের ম্যাচ 

জন্মালে বিষ ঢালে পণের দায়ে পুড়িয়ে মারে
মেয়ের জন্য পুতুল আর ছেলের জন্য ক্রিকেট ব্যাট
ক্লান্তি বিহীন ছক্কা ঝড়ে তুলে দিল রান রেট   

সংবাদের শিরোনামে নির্ভয়া , অভয়া 
বিচারের পথ চেয়ে যাদের আজ সব ফাঁকা
মেধার মৃত্যু নেই ঘুরে যায় ভাগ্যের চাকা  

কুয়াশা মোড়া চাবাগানের ছোট্ট শহর থেকে
ছুটে আসা বাঘিনী কতটা সাহসিনী
দেখিয়ে দিল শিলিগুড়ির বাইশের বিজয়িনী 

নিষেধের বেড়া ভেঙে ইচ্ছেরা কুঁড়ি মেলে
আমরা নারী অবহেলায় অপমানে জ্বলে উঠি
আসলে তো প্রতিদিন ভষ্ম থেকে জেগে উঠি  ।।
————————————————————

দীপান্বিতা দত্ত – জন্ম আসামে,বিবাহসূত্রে বর্তমানে কলকাতায় থাকেন ৷ সংসারের সব রকম গুরু দায়িত্ব সামলেও কবিতার মধ্যেই তিনি নিজের মনের মুক্তি খুঁজে পান ৷ আর এই ভালোবাসা ছোট বেলা থেকেই ৷ গানেও তাঁর অসীম আগ্রহ এবং এখনও নিয়মিত চর্চা করেন ৷

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!