Shadow

অসংলগ্ন কাব্যকথারা – রাজর্ষি দত্ত

pc.. News 18 Bengali
অসংলগ্ন কাব্যকথারা

 

রাজর্ষি দত্ত


জমা
ভাবনাগুলি ঘুরপাক খেলে

বেদুইন হই সামুদ্রিক বালুকাবেলায়।

তেলেজলে মিশ না খেলেও চলত;

তবু দ্রবীভূত বলেই নতুন অনুভূতির ককটেল

ক্রমাগত মোচড়ায়কাঁদায়চালায়।

দাওয়ায় ফিরে আসে ইন্দির ঠাকরুণের মত!

অথচ আমি বিশ্বনাথের কানা গলিতে

অথবা কুয়াশায় ঠোকর খাই কুহেলি গানে।

উটকো ঝামেলার মতো বহুরূপী সাজে

ওরাও যে কেন মুখোশ পরে থাকে?

যখন ক্লান্ত আমি বাইরের মুখোশ দেখে দেখে!

তুমি বিচ্ছিরি জেনেও অসভ্যতা আসে না

প্রধানমূল খুঁজি ভাবনার আগুনে পুড়ে।

পোড়া শরীর একদিন অচেনা মনে হয় স্বজনেরও।
——————————————
রাজর্ষি দত্ত
রাজর্ষি দত্ত পরিচিতি:
শিলিগুড়িতে জন্ম ও উত্তরবঙ্গের আবহাওয়ায় বেড়ে ওঠা। কর্মসূত্রে দীর্ঘদিন চা-শিল্পের সাথে যুক্ত। পরিবেশ ও মানুষের প্রতি টান তার লেখার প্রেরণা। ভালবাসেন বই পড়তে,গান শুনতে,খেলাধূলা আর প্রকৃতির সান্নিধ্য।

 

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!