
কুণ্ডলিনী জাগরণ
তীর্থংকর সান্যাল
সুস্থ শরীর, শুদ্ধ মন, সময় অবতীর্ণ, কুণ্ডলিনী শক্তির জাগরণ,মূলাধারে সুপ্ত শক্তি, কুণ্ডলিনী নাম, সুষুম্না পথে ওঠে সে, চেতনার বান,
পুরুষ ও প্রকৃতির মহামিলন সহস্রহার চক্রে,
আত্মার বিস্তার, অবিনশ্বর পথে।
মোহ, ভয় ছেড়ে, নির্ভরতার জয়যাত্রা,
বৈরাগ্য – বিরাগ বোধে উন্মীলিত চেতনা,
সত্যের আলোয় প্রজ্জ্বলিত সাত্ত্বিক জীবন,
কুণ্ডলিনী জাগরণ, পূর্ণতার সাধন।
সীমাহীন প্রেমে ভরে ওঠে হৃদয়,
অন্তরাত্মার আলোয় জীবন অমৃতময়,
শিব – শক্তির মিলনে চিদানন্দ রূপের ছটা,
কুণ্ডলিনী জাগরণ, অনন্য – অবিনশ্বর আত্মা।
——————————————

তীর্থংকর সান্যাল : ছাত্র – রামকৃষ্ণ মিশন।
শিক্ষাগত যোগ্যতা: এম.কম, এম এ (সাইকোলজি), এ সি এম এ (কস্ট অ্যাকাউন্ট্যান্ট) ও এ সি এস (কোম্পানি সেক্রেটারি)
রামকৃষ্ণ মিশনের ত্রয়োদশ প্রেসিডেন্ট স্বামী রঙ্গনাথানন্দ দ্বারা দীক্ষিত। মা ও বাবা স্বাধীনতা সংগ্রামী ও শিক্ষক-শিক্ষিকা।
পেশা : বহুজাতিক কোম্পানির সিইও ও মেন্টর ছিলেন। বর্তমানে হিউম্যান সিগমা ম্যানেজমেন্ট কনসালট্যান্সি সংস্থার সিইও।
লেখালেখি,গান ও সমাজসেবায় নিজেকে ব্যাস্ত রেখেছেন।
