Shadow

গন্তব্য – রথীন পার্থ মণ্ডল

pc.Jagonews 24
গন্তব্য


রথীন পার্থ মণ্ডল


যাত্রীদের
ভিড়ে গমগম

করছে স্টেশন চত্বর

 

ট্রেন প্ল্যাটফর্মে ঢুকলো

 

যাত্রীদের ওঠানামা চললো

এমনকি হকারদেরও

 

ড্রাইভার সাহেব হর্ন দিলেন

 

গার্ড সাহেব ছাড়ার জন্য সিগন্যাল দিলেন

 

ড্রাইভার সাহেব আবার হর্ন দিলেন

 

ট্রেন স্টেশন ছেড়ে

বেড়িয়ে গেল তার গন্তব্যের উদ্দেশ্যে

 

গমগম করা স্টেশনটি 

এখন শূন্যতার সমুদ্রে ডুবে খাঁ খাঁ করছে

 

দূরে চলে যাচ্ছে ট্রেনটি

তা দেখে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা আমিটি 

সময়ের পাকেচক্রে গুলিয়ে ফেলেছি

কোথায় আমার গন্তব্য

আর কোথায় তোমার।।
———————————————–

সাফল্য

রথীন পার্থ মণ্ডল

 

প্রতিদিন, প্রতি মুহুর্তে

কঠোর পরিশ্রম চলে

ঘামের বিন্দুগুলো ঝরে পড়ে মাটির বুকে

 

আসলে মাটি থেকেই তো জন্ম

মিশেও যাওয়া মাটির বুকেই

মাঝখানে শুধু চলে কঠোর পরিশ্রম

ব্যর্থতার কানাগলি বেয়ে সাফল্যের রাজপথে

 

পরিশ্রম করতে করতে

নোনা জল প্রশ্নেরা বড্ড জ্বালাতন করে

এমনকি প্রশ্নেরা ঘিরে ধরে

জানতে চায় পরিশ্রমের মানে

খোঁজ নেয় পারিশ্রমিকের

কোনো উত্তর নেই

সবকিছুই সময়ের হাতে ছেড়ে দিই

 

আসলে বহমান জীবন

আর সময় বয়ে চলে

শূন্য থেকে মহাশূন্যের দিকে

বারবার এটা শেখাতে

সাফল্যর জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই।।
—————————————————–
রথীন পার্থ মণ্ডলঃ
শশীভূষণ বোস রোড
রাধানগর পাড়া
পূর্ব বর্ধমান

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!