Shadow

ভবঘুরে চাঁদ – গীর্বাণী চক্রবর্তী 

PC: Healthline
ভবঘুরে চাঁদ


গীর্বাণী চক্রবর্তী

 

ভবঘুরে চাঁদ ছুটে বেড়ায় একা একা 

সপ্তর্ষি মন্ডল, কালপুরুষ কিংবা লুব্ধককে 

ছুঁয়ে। আকাশগঙ্গার তীরে আলেয়ার 

হাতছানি দেখেছো কী কখনও?এক

 মায়াজগত তৈরি হচ্ছে সাদাটে আলোয়।

সকাল সন্ধ্যার হিসেব চাঁদমালায় দোল

খেয়ে যায়। ক্যাসিওপিয়া দুলে দুলে নেমে 

আসতে চায় হাতের মুঠোয়।হাওয়ারা বড্ড বেশি এলোমেলো এখন। গোলাপি কিংবা সফেদ চাঁদ

তবুও ছুটে বেড়ায় একাকী প্রত্যেক মায়াসন্ধ্যায়।
——————————————
গীর্বণী চক্রবর্তী

গীর্বাণী চক্রবর্তী পরিচিতিঃ জলপাইগুড়ি শহরে জন্ম বেড়ে ওঠা লেখিকা গীর্বাণী চক্রবর্তী পেশা হিসেবে বেছে নিয়েছেন শিক্ষকতাকেপ্রায় তিন দশক ছুঁয়ে আছে তার সাহিত্য সৃজনইতিমধ্যে অসংখ্য পত্র পত্রিকায় গীর্বাণীর লেখা প্রকাশ পেয়েছেতার প্রকাশিত গ্রন্থের সংখ্যা চারতার লেখা গ্রন্থগুলি হল, এক ডজন গপ্পো, ভূত বাংলোর আতংক, শ্বেতা তোমার জন্য এবং অরণ্য জোনাকি

error: বিষয়বস্তু সুরক্ষিত !!