Shadow

কুণ্ডলিনী জাগরণ – তীর্থংকর সান্যাল

PC: mysticscape
কুণ্ডলিনী জাগরণ

 

তীর্থংকর সান্যাল
              

সুস্থ শরীর, শুদ্ধ মন, সময় অবতীর্ণ, কুণ্ডলিনী শক্তির জাগরণ,মূলাধারে সুপ্ত শক্তি, কুণ্ডলিনী নাম,                                                         সুষুম্না পথে ওঠে সে, চেতনার বান,
পুরুষ প্রকৃতির মহামিলন সহস্রহার চক্রে,
আত্মার বিস্তার, অবিনশ্বর পথে

মোহ, ভয় ছেড়ে, নির্ভরতার জয়যাত্রা,
বৈরাগ্যবিরাগ বোধে উন্মীলিত চেতনা,
সত্যের আলোয় প্রজ্জ্বলিত সাত্ত্বিক জীবন,
কুণ্ডলিনী জাগরণ, পূর্ণতার সাধন

সীমাহীন প্রেমে ভরে ওঠে হৃদয়,
অন্তরাত্মার আলোয় জীবন অমৃতময়,
শিবশক্তির মিলনে চিদানন্দ রূপের ছটা,
কুণ্ডলিনী জাগরণ, অনন্যঅবিনশ্বর আত্মা
——————————————

তীর্থংকর সান্যাল : ছাত্র – রামকৃষ্ণ মিশন।
শিক্ষাগত যোগ্যতা: এম.কম, এম এ (সাইকোলজি), এ সি এম এ (কস্ট অ্যাকাউন্ট্যান্ট) ও এ সি এস (কোম্পানি সেক্রেটারি)
রামকৃষ্ণ মিশনের ত্রয়োদশ প্রেসিডেন্ট স্বামী রঙ্গনাথানন্দ দ্বারা দীক্ষিত। মা ও বাবা স্বাধীনতা সংগ্রামী ও শিক্ষক-শিক্ষিকা।
পেশা : বহুজাতিক কোম্পানির সিইও ও মেন্টর ছিলেন। বর্তমানে হিউম্যান সিগমা ম্যানেজমেন্ট কনসালট্যান্সি সংস্থার সিইও।
লেখালেখি,গান ও সমাজসেবায় নিজেকে ব্যাস্ত রেখেছেন।

 

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!