Shadow

ছাই – আশিস দাস

PC Shutterstock
ছাই 


 আশিস দাস

 

” I will show you fear in

 a handful of dust”– T.S.Eliot

      একমুঠো ধুলো নাও,

এই নাও মুঠোভর্তি ছাই..

এর থেকে বেশী কিছু  নয়,

এতো কিছু লাফঝাঁপ, এতো সব বৈভববিলাস

আসলে তো সবই ওই একমুঠো ধুলো

মনে হচ্ছে ধরে আছো,

আসলে কখন যে মুঠো থেকে খসে গেছে বালি..

   

জানতে পারোনি,

       সময়ের হাত ধরে  সাগরের পাড়ে শুধু 

জমা হয় জীবনের  সাধ,

সব স্বপ্নবালির নির্মাণ

এই তো জীবন

  

তবু ভয়,শুধু ভয়

এই বুঝি ভেঙ্গে যায় 

সব স্বপ্ন চোখের পলকে..

      একমুঠো ছাই নাও

ভয় নাও অন্তর ভরে

      জীবনের অন্য পাড়ে

জমা হয় ছাই

বাকি সব অলীক কল্পনা ;
—————————————–

আশিস দাস পরিচিতিঃ
জন্ম উত্তর চব্বিশ পরগণার ভাটপাড়ায়,শৈশব থেকেই কয়লাখনির শহর আসানসোলে বাস। পড়াশোনা আসানসোল, বর্ধমান ও কল্যানীতে। ইংরাজি সাহিত্যে M.A. ত্রিশ বছরের শিক্ষকতা জীবনে বিশ বছরই আসানসোল মহিশীলা বয়েজ’ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আধুনিক ইংরাজি কবিতার,বিশেষ করে W B Yeats ও T S Eliot এর পরম ভক্ত,ভালো লাগে ইংরাজি ও বাংলা ভাষায় প্রবন্ধ লিখতে,আর ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: বিষয়বস্তু সুরক্ষিত !!