Shadow

পরম্পরা – অতনু বর্মণ

PC: Shutterstock

পরম্পরা 

অতনু বর্মণ

 

স্যার, আপনি আমাকে কত কী শেখালেন, 

নদীর উৎস থেকে মোহনা, 

মোগল সাম্রাজ্যের পতন থেকে 

বাংলা সাহিত্যের ইতিহাস। 

এখনও ঘুমের মধ্যে দুঃস্বপ্নে আসেন বীজগণিত, 

থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার 

চোখ পাকিয়ে তাকান—

একটা জীবন প্রায় টপকে গেলাম স্যার, 

কিন্তু কিছু কি শিখলাম ! 

স্যার মুচকি হেসে বললেন

মাই বয়,ওটা আমারও প্রশ্ন!
—————————————-

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: বিষয়বস্তু সুরক্ষিত !!