Shadow

তোমার পূর্ণিমা জুড়ে – দীপন মিত্র

মা দুর্গা

তোমার পূর্ণিমা জুড়ে

দীপন মিত্র

 

তোমার পূর্ণিমা জুড়ে দুঃখ ছিল, ছিল ঝড়, জল /

সিক্তমুখবিভা তুমি, বাত্যাহত, বৃক্ষের উড্ডীন পর্ণদল /

জ্যোৎস্নাময় জলাশয়ে ছিলে তুমি হে জলের দেবী /

আমাকে কী করে পেলে, রাখলে আমার মুখ বুকে /

আজও ভাবি দিলে মান, বাঁচার গরিমা, ওড়াউড়ি /

ছিলাম নেহাত ব্যর্থ কবি তবে হৃদয় মহার্ঘ হলো কেন? / 

তুমি জানো তোমারই তো দান, এ যে তোমারই বাসনা /

আমার শুধুই শব্দ, ভাষাভঙ্গি সিন্দুকে রক্ষিত, মাঝে মাঝে / 

দু এক গহনা বের করি, জ্বলে ওঠে ইন্দ্রলোক, নরক–বাজার / 

নশ্বর, নাস্তিক এক শব্দশিল্পী, অস্বীকৃত, তবুও অসীম /

আমাকে ভাসিয়ে রাখো, আমাকে দুহাতে ধরো, ও জ্যোৎস্না স্বভাবী
——————————————————–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: বিষয়বস্তু সুরক্ষিত !!