Shadow

ধ্যান নিয়ে দু চার কথা – সুনম্রা পাল

PC Pinterest
ধ্যান নিয়ে দু চার কথা:
সুনম্রা পাল

ধ্যান বলতে কি বুঝি আমরা? সাধারণ দৃষ্টিভঙ্গী দিয়ে আমরা যা বুঝি শরীর মনকে একটি নির্দিষ্ট অবস্থানে রেখে চোখ বন্ধ করে নিয়ন্ত্রিত শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে একাগ্রতার অভ্যাস । এখন তো সোশ্যাল মিডিয়ায় কতরকমের ধ্যান শেখানো হচ্ছে এবং দাবী করা হচ্ছে ঈশ্বরদর্শন ও হতে পার়ে এ ধ্যানে। আমাদের মত সাধারণ মানুষ এক একবারএকএক রকম পদ্ধতি অনুসরণ করে ধ্যান করার চেষ্টায় সময়  অতিবাহিত করছি। আমার  মনে এক একসময় প্রশ্ন আসে এই যে অবিরত ধ্যান করার চেষ্টা করে চলেছিএতে আমার মনের স্তর কতটা উন্নত হয়েছে? ঈশ্বরদর্শন তো অনেক পরের কথা… আমার নিজস্ব চিন্তন মননে ভাবনায় আচরণে কতটা উন্নত হতে পেরেছি? একাগ্রতা কি আদৌ বেড়েছে? নিস্তব্ধতায় বসে অনুভব করি প্রিয় বিষয়গুলির দিকে তো মন স্বতস্ফূর্তভাবে ডুবে থাকে সেক্ষেত্রে সচেষ্ট থাকার প্রয়োজন হয় না… যে যা ভালবাসে মনের অন্তরালে সেই বিষয়ে তার মনন চলে সেটিই তার ধ্যান।অর্থাৎ অবিচ্ছিন্ন তৈলধারার মত অন্তরের অন্তস্থলে নিরবচ্ছিন্ন এক প্রবাহ  … এই ই ধ্যান। হ্যাঁ এক্ষেত্রে বিচার্য বিষয় হল ধ্যানের বিষয়বস্তু অর্থাৎ আমরা শ্রেয় না প্রেয় কোন বিষয়ের ধ্যান করছি… গুরু সান্নিধ্যে দীর্ঘকাল যাবৎ সেই পরম করুণাময় সৎ চিৎ আনন্দের ধ্যানে আমরা নিমগ্ন হব এই মানব জীবনের সাধনা … চরৈবেতি চরৈ বেতি। কবিগুরুর একটি গান মনে পড়ে গেল… কী ধ্বনি বাজিল

গহন চেতনা মাঝে…

সংসার যাত্রাপথে কোলাহল তো থাকবেই, তবু মনের গভীরে ডুব দিয়ে সে মধুর ধ্বনি শোনার অনুভব করার যোগ্য আধার হতে পারি আমরা এইই প্রার্থনা। 

—————————————————————————————————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: বিষয়বস্তু সুরক্ষিত !!