Shadow

কাশবন ৭

কাশবন ৭

দৌড় – সুজয় কুমার দাশ

দৌড় – সুজয় কুমার দাশ

কাশবন ৭
দৌড় (উত্তরাখন্ড ও নেপালের হড়পা বানের পরিপ্রেক্ষিতে) সুজয় কুমার দাশ   সব দেখেও দুজনে স্থাণু – শ্রীকন্ঠ এবং সিদ্ধার্থ । একজন উত্তরাখন্ডে, আরেকজন নেপালে । কাল্পনিক সিনেমাকে দুয়ো দিয়ে, পাগলের মত সে আসছে আপন খেয়ালে । প্রাণপণে দৌড়েও কূল পায় না জনতা – পিছনে ক্ষ্যাপা ষাঁড়ের মত প্রলয় । নামেই মানুষ, আসলে সবাই বোকার হদ্দ – মাথা গরম কিন্তু প্রকৃতিরও হয় । ********************************    ...
নশিপুর থেকে নিউ টাউন : পুজোর দিনগুলি – বিজিত কুমার রায়

নশিপুর থেকে নিউ টাউন : পুজোর দিনগুলি – বিজিত কুমার রায়

কাশবন ৭
নশিপুর থেকে নিউ টাউন : পুজোর দিনগুলি বিজিত কুমার রায়  বাল্যকাল — একান্নবর্তী পরিবার আমার ছোটবেলার ৭ বছর কেটেছে গ্রামের বাড়িতে, নশিপুর, মুর্শিদাবাদে। আমাদের বাড়ি, যেটিকে দেওয়ান বাড়িও বলা হতো, সেখানে চণ্ডীমণ্ডপও ছিল। অত আগের কথা আবছা মনে আছে, আর পরে কলকাতায় থাকার সময় প্রতি বছর পুজোতে যাওয়া হতো। বিশাল চণ্ডীমণ্ডপে একচালার বড় প্রতিমা হতো। ডাকের সাজ হতো। সমস্ত অস্ত্র বা আয়ুধ রুপোর ছিল। ৫-৭ দিন ধরে সারা বাড়ি গমগম করত অতিথি-অভ্যাগতদের নিয়ে। আমরা ছোটরা দারুণ মজা করতাম সব জ্যাঠতুতো, পিসতুতো ভাইরা মিলে। যতটা মনে আছে, আমাদের কাজ ছিল আরতির সময় বড় চামর দু’দিকে দু’জন বাতাস করা, ফল-মিষ্টি, অষ্টমী-নবমীতে লুচি, ছোলা, মোহনভোগ পাতার দোনাতে ভরে যারা বাইরে থেকে আসতেন সবাইকে দেওয়া। এছাড়া সন্ধিপূজার আগে ১০৮ প্রদীপ দিয়ে মণ্ডপের সিঁড়ি সাজানো। বলির সময় আখ ধরা। দু’বেলা ভোগ-প্রসাদ খাওয়া হতো ব...
নতুন রিক্রুট – বিদ্যুৎ পাল

নতুন রিক্রুট – বিদ্যুৎ পাল

কাশবন ৭
বিদ্যুৎ পাল   জায়গাটার নাম বলায় দু’বার ভুরু কুঁচকে অটো ড্রাইভার অন্যদিকে তাকিয়ে ভাড়া বলল। বোঝাল, যাওয়ার খুব বেশি ইচ্ছে নেই, তবে ওইরকম মোটা ভাড়া পেলে যেতে পারে। কিন্তু সুমনের যাওয়ার ইচ্ছে ছিল। মানে দরকার ছিল। আর জায়গাটা পুরোপুরি অচেনা। কাজেই দরদাম করার স্কোপ খুব বেশি ছিল না। রাস্তায় ইয়েলাহাঙ্কা নামে একটা জায়গা পড়ে; নামটা বহুবার সে শুনেছে, গুগল ম্যাপে দেখেওছে তাই মনে আছে — তারপর? ইয়েলাহাঙ্কা ছাড়িয়ে ক্ষেত, বনবাদাড় কব্জা করে তৈরি হতে থাকা নতুন এলাকায় বহুক্ষণ ঘুরতে ঘুরতে শেষে পেল জায়গাটা। কর্মচারী আন্দোলন, ওদের ভাষায় ইউনিয়নবাজিকে শায়েস্তা করতে আজকাল এটা চল হয়েছে, প্রশাসনিক ভবনের নতুন এক্সটেনশন এবং প্রশিক্ষণ কেন্দ্র বা স্টাফ কলেজগুলোকে শহরের কেন্দ্রে না রেখে দূরে, একেবারে বাইরে নিয়ে যাওয়া। তা বলে এতটা বাইরে! তাও ব্যাঙ্গালোরের মতো শহরে! যেখানকার ইউনিয়নবাজি যেমনই ...
পরমার ঘরে ফেরা -মহাশ্বেতা ব্যানার্জী

পরমার ঘরে ফেরা -মহাশ্বেতা ব্যানার্জী

কাশবন ৭
পরমার ঘরে ফেরা মহাশ্বেতা ব্যানার্জী   পরমা মা-বাবার একমাত্র সন্তান। তাঁদের আদর-যত্নে হেসে-খেলে বড় হয়ে উঠেছিল। স্কুল ও কলেজের গণ্ডি পেরোতেই একটি শিক্ষিত, ভালো চাকুরে পাত্রের সাথে পরমার বিয়ে হয়ে গেল। বিয়ের পর অন্যান্য মেয়েদের মতো পরমাও নিখিলের সাথে শ্বশুরবাড়ি গেল। নিখিল বাবা-মায়ের একমাত্র সন্তান, তাই সেখানে সে পরম আদরিণী বউ হয়ে উঠল। নিখিল একটি প্রাইভেট ফার্মে চাকরি করত। সকালবেলা রান্নাঘরে গিয়ে নিখিলের মা ছেলের জন্য প্রাতরাশ, টিফিন সব বানিয়ে দিতেন। নিখিল ন’টার মধ্যে অফিস বেরিয়ে যেত। পরমা ঘুম থেকে উঠে দেখত, নিখিল অফিসে চলে গেছে। শাশুড়ি মা কখনও পরমাকে ডাকতেন না বা কোনো কাজ করতে বলতেন না। পরমাও যথারীতি বেলা করে উঠে খেয়ে-দেয়ে অপেক্ষা করত নিখিলের জন্য। এভাবে কয়েকদিন কাটাবার পর পরমার মনে হতে লাগল, যদিও শ্বশুরবাড়িতে সে খুব আরামে আছে, কিন্তু বাপের বাড়িতে যেমন যখন-তখন বন্ধু...
Ocelli – দেব মুখার্জি

Ocelli – দেব মুখার্জি

কাশবন ৭
Ocelli দেব মুখার্জি  সেইবার পেঞ্চের জঙ্গলে, খুরসাপার গেটে সাফারিতে - চারপাশে সবুজ গাছগাছালি, হরিণের অ্যালার্ম কল, ময়ূরের কর্কশ ডাক, গাছের মাথায় হনুমানগুলো এতক্ষণ লাফাচ্ছিল, এবার স্থির। গাইড মঙ্গল আঙুলটা তুলে ডানদিকের ঘাসজমিটা দেখিয়ে বলল, "ওখানে বাঘ রয়েছে, হাঁটছে, নড়ছে লম্বা লম্বা ঘাসগুলো।" আমি তাকিয়ে থাকি, কিছু একটা নড়ছে, দেখা যাচ্ছে। মঙ্গল শেখালো Ocelli... ল্যাটিন ভাষায় এর অর্থ, ছোট্ট চোখ। বাঘের কানের পেছনে সাদা রঙের একটা স্পট, সাধারণত ওইটা দেখেই নাকি শাবকেরা ঘাসজমির মধ্যে মাকে খুঁজে পেয়ে পেছনে পেছনে হাঁটে। রাজা বের হবেন ঘাসজমির ভেতর থেকে, বেশ জোরেই দুলছে ঘাসগুলো। এবার মুখটা বের করলেন উনি, মঙ্গল বলল এর নাম বারাস... দেখো চোখের পাশের স্ট্রাইপগুলো, যেন ১২ সংখ্যাটা লেখা রয়েছে। ও বলে চলে... প্রত্যেক মানুষের ফিঙ্গারপ্রিন্টের মতো, বাঘের শরীরের স্ট্রাইপও আলাদা, কারও সঙ্গে কারও মিল ন...
বন্ধু – তিতিলা মুখার্জি

বন্ধু – তিতিলা মুখার্জি

কাশবন ৭
বন্ধু তিতিলা মুখার্জি সকালে উঠে চায়ের কাপ হাতে চারদিকে তাকিয়ে দেখছিল রিমা। ওর ছোট থেকেই অভ্যেস ভোরে ওঠা, বাবা-মা তাই নিয়ম করেছিলেন। সেটা আর পালটানো হয়নি। এখন রিমা যাকে বলে সিনিয়র সিটিজেন, বাবা-মাও নেই, একাই থাকে, কিন্তু নিয়ম বদল হয়নি। দু’দিন পরেই মহালয়া, মা আসছেন। মনে পড়ল, পুজোর আগে মা সবসময় বাড়িটা নতুন করে তুলতেন — ঝুল ঝাড়া, সারা বাড়ির পর্দা নতুন হতো, অন্যরকম হয়ে উঠত বাড়িটা। কী যে ভালো লাগত! রিমা এই সবই করে, কিন্তু যখন ছেলে আসে বিদেশ থেকে এই দিন পনেরোর অতিথি হয়ে, তখন। রিমাও খুশিতে ভরে থাকে আর বাড়িটাও ঝলমল করে ওঠে। একা একা কি আর এত কিছু করতে ইচ্ছে করে নাকি! জীবনটা কেমন যেন একটা ওলট-পালট হয়ে গেল। কলেজ শেষ করে নতুন জীবনে প্রবেশ করেছিল আভাসের হাত ধরে। বাবা-মায়ের পছন্দ করে দেওয়া ছেলে। ঠিক হয়ে যাওয়ার পরে যদিও ওরা চুপিচুপি কয়েকবার দেখা করেছিল। দু’বছর পর রাজা এল। বাড়ির...
বন্ধু – পূর্ণব্রত ভট্টাচার্য্য

বন্ধু – পূর্ণব্রত ভট্টাচার্য্য

কাশবন ৭
বন্ধু পূর্ণব্রত ভট্টাচার্য্য   অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে বাড়ি থেকে বেরোচ্ছিলেন অমরেশবাবু। বেরিয়েই তিনি বাড়ির সংলগ্ন বাগানের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। সারাটা বাগান জুড়ে নানা রকমের ফুলের বাহার, যেন সেই বাগানের সৌন্দর্যকে আরও একশো গুণ বাড়িয়ে দিয়েছে। অমরেশবাবু হাঁক দিয়ে ডাকলেন, “হারাধন, একবার এদিকে আয় তো।” কিছু দূরেই বাগানে কাজ করছিল হারাধন। হারাধন ছিল এই বাগানের দায়িত্বে থাকা মালি। অমরেশবাবুর ডাক শুনে হারাধন তো এলই, কিন্তু তার পেছনে পেছনে এল একটি সাত-আট বছরের ছেলে। আজই অমরেশবাবু প্রথমবার দেখলেন এই ছেলেটিকে। ছেলেটির পরনে আধময়লা কাপড়, হাতে গুলতি, আর সারা শরীরে অযত্ন ও অবহেলার ছাপ স্পষ্ট। অমরেশবাবু উৎফুল্ল মনে হারাধনকে ডেকে পাঠিয়েছিলেন বাগানে এত সুন্দর ফুল ফোটানোর জন্য তারিফ করবেন বলে। কিন্তু তার সাথে এই ছোট ছেলেটিকে দেখে ভুরু কুঁচকে যায় অমরেশবাবুর। সেই ছোট্ট ছেলেট...
মুঠোবন্দী দুঃখ-সুখ – শ্রুতি দত্ত রায়

মুঠোবন্দী দুঃখ-সুখ – শ্রুতি দত্ত রায়

কাশবন ৭
" মুঠোবন্দী দুঃখ-সুখ " শ্রুতি দত্ত রায় (এক) শর্মিলার গল্প: রাত প্রায় পৌনে বারোটা বাজে। শর্মিলা ওর মুঠোফোনটা হাতে নিয়ে শোবার ঘর লাগোয়া ছোট্ট এক চিলতে বারান্দাটায় মোড়া পেতে বসলো। বর্ষাকাল। একনাগাড়ে ঝিরঝিরে বৃষ্টি পড়েই চলেছে। আশেপাশের বেশিরভাগ বাড়ির আলো প্রায় নিভে গেছে। ঘুমের চাদর গায়ে জড়িয়ে একটু একটু করে নিঝুম হয়ে যাচ্ছে গোটা পাড়া। রাস্তার জলে ভেজা, ঘোলাটে, টিমটিমে স্ট্রিট লাইটগুলো, আর দুই একটা নেড়ি কুকুর ছাড়া এই সময় কারো অবশ্য জেগে থাকার কথাও নয়। একটু আগেই শর্মিলাও ওর বছর দশেকের একমাত্র ছেলে রাতুলকে ঘুম পাড়িয়ে এসেছে। গোটা পাড়ায় এখন হয়তো শুধু শর্মিলাই রাতের খাবার আগলে জেগে আছে অসীমের ঘরে ফেরার অপেক্ষায়। ডাক্তারদের চেম্বারের রোগী দেখা শেষ হলে তবেই অসীমের মতো ছোটখাটো ওষুধ কোম্পানির এম. আর. দের সুযোগ ঘটে চেম্বারে ঢোকার , ব্যাগ ভর্তি স্যাম্পেল ফাইল দেখিয়ে, ওষুধের গু...
বাস্তব – ভারতী ভট্টাচার্যী

বাস্তব – ভারতী ভট্টাচার্যী

কাশবন ৭
বাস্তব ভারতী ভট্টাচার্যী ‘শশী, তুই কোন দিকে গেলি! আমি যে তোকে দেখতে পাচ্ছি না! সামনে আয় বাবা! আমাকে আর কষ্ট দিস না! কই রে! শুনতে পাচ্ছিস কি আমার কথা! উফ্, ছেলেটা যে কোথায় গেল! ও বাবা, কোথায় গেলি!’ বলতে বলতে শশীর মা প্রীতি বিছানায় উঠে বসলেন। সেই দেখে বড় ছেলের বউ দৌড়ে এসে শাশুড়িকে ধরে জিজ্ঞেস করল, “কী হয়েছে মা? আবার স্বপ্ন দেখেছেন?” এরপর জড়িয়ে ধরে বলল, “আপনি শুয়ে পড়ুন। আমি আপনার কাছে আছি। কোনো চিন্তা নেই।” প্রীতি চোখ বড় বড় করে তাকিয়ে জিজ্ঞেস করলেন, “বউ, শশী কই? তাকে তো দেখতে পাচ্ছি না! এখনও অফিস থেকে ফেরেনি?” বউ শান্ত হয়ে বলল, “মা, আপনি ভুলে গেছেন, শশী তো বিদেশে গেছে। ভালো চাকরি পেয়েছে যে।” “আরে শশী গেছে তো কী হয়েছে! আমরা তো আছি। শশী আমাদের ওপর আপনার দায়িত্ব দিয়ে গেছে। আপনার কোনো অসুবিধা হবে না। এখন আপনি ঘুমিয়ে পড়ুন। অনেক রাত হয়ে গেছে।” প্রীতি কতটুকু বুঝেছেন...
হেঁটে দেখ কলকাতা – শক্তিপদ ভট্টাচার্য্য

হেঁটে দেখ কলকাতা – শক্তিপদ ভট্টাচার্য্য

কাশবন ৭
হেঁটে দেখ কলকাতা শক্তিপদ ভট্টাচার্য্য   শুধু কলকাতা ভালোভাবে দেখতে গেলে জীবনের অর্ধেক সময় চলে যায়। স্বদেশি কলকাতা আর ব্রিটিশ কলকাতার ভাগ এখনও স্পষ্ট। পায়ে হেঁটে যে কোনো একটি এলাকায় ঘুরলে দেখা বেশ সুখের হয়। হাঁটতে হাঁটতে স্বাদ নেওয়া যায় বিভিন্ন সুস্বাদু খাবারের। এবারে সুতানুটি অঞ্চলে পাথুরিয়াঘাটায় ঘুরে বেড়ানো যাক। সুতানুটিতে রাস্তা ও প্রাসাদ নির্মাণের জন্য নুড়ি পাথরের ব্যবসার একটি কেন্দ্র এখানে গড়ে উঠেছিল বলে এই অঞ্চলকে নুড়িহাটা বলা হতো। পরে নদীর ধারে পাথর দিয়ে বাঁধানো ঘাট থেকে জায়গার নাম হয় পাথুরিয়াঘাটা। গঙ্গার বিস্তীর্ণ উপকূলভাগে কেবল ঘোষবাড়ি, মল্লিকবাড়ি ও ঠাকুরবাড়ি ছাড়া আর কোনো বসতি ছিল না। বর্তমানে রমণীয় পরিবেশের বদলে অনিয়ন্ত্রিত জনারণ্যে পরিণত হয়েছে। গঙ্গার ধারে উত্তরে নিমতলা ঘাট ও দক্ষিণে জগন্নাথ ঘাটের মধ্যে সুদীর্ঘ সুন্দর লোহার ফ্রেমে তৈরি করা চাঁদনি...
error: বিষয়বস্তু সুরক্ষিত !!