মায়ের আশীর্বাদ সু হাউস – জলি চক্রবর্তী শীল
মায়ের আশীর্বাদ সু হাউস
জলি চক্রবর্তী শীল
'বাবু বেরোলাম | খাবার ঢাকা দেওয়া আছে স্নান করে খেয়ে নিস | আর হ্যাঁ শোন বের হবার আগে ঘরের আলো-পাখাগুলো মনে করে নিবিয়ে দিবি | দরজায় তালাটা এঁটে টেনে দেখে নিবি | 'কথাগুলো বলতে বলতেই দীঘি সদর দরজাটায় তালা এঁটে বেরিয়ে পড়ে রোজকার ডিউটিতে | দশটা-পাঁচটার ডিউটি নয়‚স্বাধীন ব্যবসা তার | তাদের শহরতলীর মোটামুটি পশ্ এলাকায় তার একটা ভাড়ায় ছোট জুতোর দোকান‚ 'মায়ের আশীর্বাদ সু হাউস' | সকাল দশটায় দোকান খুলে বসে সে| দুপুর দুটোর সময় বন্ধ করে বাড়ি ফিরে স্নান-খাওয়া-দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আবার সন্ধ্যে ছটা নাগাদ দোকান খুলে বসে | দোকান বন্ধ হতে হতে রাত এগারোটা বেজে যায় |অবশ্য পুজো-পার্বণের সময় এই সিডিউলে দোকানদারী চলে না | তখন নাওয়া-খাওয়ার সময় থাকে না‚ দোকান বন্ধ করার দরকার পড়েও না | ঐ সময়টাই তো বছরের সবচেয়ে বেশি রোজগারের সময় |
মায়ের আশীর্বাদ ভিন্ন এ দোকান চালু...








