এক বৃন্তে দুটি কুসুম – সুজয় দত্ত
এক বৃন্তে দুটি কুসুম
সুজয় দত্ত
(১) নষ্ট
শনিবার সকাল আটটা পনেরো। দোতলার গ্রিল না-দেওয়া খোলা বারান্দায় ব্রেকফাস্ট টেবিলে সকলের প্লেটে দুটো করে সবুজ সবুজ মেথির পরোটা। সঙ্গে অনেকটা কিমা, আচার আর চিলি সস।
সকাল আটটা সাতচল্লিশ। টেবিলের খালি প্লেটগুলোয় শুধু কিমার হলুদ তেলের ছাপ আর আচারের লাল দাগ -- শুধু একটি প্লেট ছাড়া। সেখানে একটা মেথির পরোটা তখনও না-ছোঁয়া। সবাই কি সাত-সকালে অত খেতে পারে?
সকাল নটা এগারো। রাস্তার উল্টোদিকের তিনটে বাড়ী পরে যে গোলাপী রঙের পাঁচতলা ফ্ল্যাটবাড়ীটা, তার চারতলার রান্নাঘরের জানলায় প্রবল তাড়া খেয়ে একটা কাক পড়িমরি করে উড়ে এসে বসল রাস্তার এদিককার বেঁটে নারকোলগাছটায়। সেখান থেকে কিন্তু সোজা দেখা যায় সেই গ্রিল না-দেওয়া দোতলার বারান্দা।
সকাল নটা পনেরো। দুটো ব্যস্ত হাত ব্রেকফাস্ট টেবিলের এঁটোকাঁটা পরিষ্কার করছে। প্লেটগুলো সবই খালি, কারণ বেঁচে যাওয়া মেথির পরোটাটা ও-ই না...









