চতুর ভোম্বল – ভোলা – ভারতী ভট্টাচার্যী
চতুর ভোম্বল - ভোলা
ভারতী ভট্টাচার্যী
“সদা সবুজ সার্কাস” এর মালিকের ঘরের বাইরে ভোলা কে দেখে অবাক হয়ে ভোম্বল জিজ্ঞেস করলো,এখানে তুই কি করছিস ! এদিকে আয় ! আমি তোকে কতক্ষণ ধরে গরু খোঁজা খুঁজেই যাচ্ছি ! কোথাও না পেয়ে চিন্তায় পড়ে গেছিলাম ! কি যে করিস না ভোলা! ভোলা অবাক হয়ে ভোম্বল এর দিকে তাকিয়ে বললো,তাই নাকি গো ! ইসস্ রাম আমি তো বুঝতে পারিনি | নাহলে তোমার কাছে চলে যেতাম | এখানে শুধু শুধু বেকার না বসে তোমার কাছে গিয়ে গল্প করতে পারতাম | দেখো না সুকুমার দা কখন থেকে আমায় ওর ঘরের সামনে বসিয়ে রেখে কোথায় চলে গেলো | বললো ওর ঘর টা পাহারা দিতে | ভোম্বল ভোলার কথা শুনে কোনো উত্তর না দিয়ে ওকে পেছনে রেখে কোমর টা বেঁকিয়ে খুব জোরে বায়ু নির্গত করলো ! এতে ভোলা খুব রাগ করে উঠে দাঁড়িয়ে বললো - এটা কি করলে তুমি ভোম্বল দা ! এইভাবে তুমি আমায় অপমান করলে? তুমি আমার সাথে এইরকম করতে পারলে ! ভোম্বল একদম স্বাভ...









